শনিবার, ১০ অক্টোবর, ২০২০

একা ভাইরাস: একটি রোগগ্রস্ত কবিতা

 

Source



একা ভাইরাস: একটি রোগগ্রস্ত কবিতা

যে ট্রেনগুলো চলে গেল...
তার নাম দিলাম ভাইরাস
যার ভিতর এখনও আদর ফুটে ওঠেনি
অথচ শ্বাস আটকে যাওয়ার কোনো
বিপরীত বল নেই।
একা বনে বৃষ্টি নামলে
দাঁতাল হাতি উল্টে যায়।
যে মাহুত, তার পায়ের পাতায় হাত দিয়ে
বোঝেনি উত্তাপ, সে একলা ঘরে থাকে
পাতার শরৎ থেকে সবুজ সময়ের আগে
একঘরে হচ্ছে বিচিত্র কাঠঠোকরা
সুরের নাভি থেকে জড়িয়ে যাচ্ছে কফ্
ফাটছে না। কাশি হচ্ছে সিরাপ বরাবর।
ছাদের পাঁচিল থেকে যে আরেকটা
আমার মতো রোগাতুর মানুষ দেখা যায়
সেকথা কেউ মানল না
অথচ সবার মধ্যে সন্ধে হওয়ার আগে
আমি ছিটকিনি টেনে দিয়েছি বারবার 


৯টি মন্তব্য:

  1. অসাধারণ লিখেছ শানু... একা বনে বৃষ্টি নামলে দাঁতাল হাতি উল্টে যায়....

    উত্তরমুছুন
  2. খুব ভাল লাগল। অদ্ভূত বোধের সুষমা

    উত্তরমুছুন
  3. নতুন সময়, নতুন বোধের লিপি। অপূর্ব!

    উত্তরমুছুন
  4. বেশ লেখা রে। পড়ে অনেকদিনের না পাওয়া পেলাম। ❤

    উত্তরমুছুন
  5. পড়তে দেবার জন্য ধন্যবাদ, শানু। ভালো লাগলো। ভালোবাসা জেনো।
    -মাসুদার

    উত্তরমুছুন
  6. করোনা পরবর্তী প্রকৃতি কবিতায় হৃদয়গ্রাহী রূপ পেয়েছে।

    উত্তরমুছুন